|
প্রিন্টের সময়কালঃ ২৫ অক্টোবর ২০২৬ ০৯:৫৬ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৫ মার্চ ২০২৫ ০১:৪৪ অপরাহ্ণ

সচিবালয় এলাকায় পুলিশ ও শ্রমিকদের সংঘর্ষ


সচিবালয় এলাকায় পুলিশ ও শ্রমিকদের সংঘর্ষ


ঢাকা প্রেস নিউজ

 

তিন মাসের বকেয়া বেতন, ঈদ বোনাস এবং মাতৃত্বকালীন ছুটিসহ বিভিন্ন পাওনার দাবিতে সচিবালয় অভিমুখে মিছিল বের করলে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে।
 

মঙ্গলবার (২৫ মার্চ) দুপুর ১২টার পর সচিবালয়ের পাশেই এই সংঘর্ষের সূত্রপাত হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত সেখানে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে।
 

প্রত্যক্ষদর্শীদের মতে, আন্দোলনে অংশ নেওয়া শ্রমিকদের মধ্যে টিএনজেড অ্যাপারেলস, অ্যাপারেল প্লাস ইকো লিমিটেড, রোর ফ্যাশন, স্টাইল ক্রাফট গার্মেন্টস ও ডার্ড কম্পোজিট টেক্সটাইল লিমিটেডের পাঁচ শতাধিক শ্রমিক ও কর্মচারী ছিলেন।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬