সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রেসক্লাব।
বিশেষ প্রতিনিধি:-
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। সোমবার বিকেলে জেলা পরিষদ এর সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনের মাধ্যমে স্পষ্ট ভাবে বলা হয় যে আর কোনো সংবাদিকের উপর নির্যাতন সহ্য করা হবে না। আমরা আর তুহিনের মতো কাউকে দেখতে চাই না। তুহিনের পরিবারের সদস্যদের প্রতি দুঃখ প্রকাশ করে বক্তারা জানান তুহিনের পরিবারের দায়িত্ব সরকারকেই নিতে হবে। আইনের শাসন সঠিক ভাবে প্রয়োগ করার মাধ্যমে খুনিদের বিচার নিশ্চিত করতে হবে। বক্তব্যে রাখেন নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রেসক্লাবের সভাপতি নাবিলা শারমিন, সাধারণ সম্পাদক জিহাদ হোসেন সহ মোঃ- ইব্রাহিম,সাথী আক্তার,রুহুল আমিন মন্ডল,তন্ময় শিকদার ,মোঃ- ফারুক দেওয়ান , মোঃ- রাকিবুল হাসান , মেহেদী হাসান অপূর্ব,হাসান আহমেদ প্রান্ত,মোঃ- সানি হোসেন ,মোঃ শেখ কাউসার, মোঃ ইব্রাহিম, মোঃ শামীম হোসেন,দোলা দেওয়ান, আসমাখাতুন শিরিন, মোঃ সিদ্দিকুর রহমান, সুমন সামিউল, বৃষ্টি , ফাহমিদা, জুয়েল মেহেদী
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬