ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের ওসি পর্যায়ে বড় ধরনের রদবদল
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:-
ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশে ওসি ও পরিদর্শক পর্যায়ে বড় ধরনের রদবদল করা হয়েছে। একসঙ্গে পাঁচ থানার ওসিসহ মোট আটজন পুলিশ পরিদর্শককে বদলি ও পদায়ন করা হয়েছে। রোববার রাতে পুলিশ সুপার মো. এহতেশামুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে এই বদলির বিষয়টি জানানো হয়, যা তাৎক্ষণিকভাবে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন—
-
আশুগঞ্জ থানার ওসি বিল্লাল হোসেন, যাকে সদর কোর্টে পুলিশ পরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে।
-
সরাইল থানার ওসি রফিকুল ইসলাম, তাকেও সদর কোর্টে পুলিশ পরিদর্শক করা হয়েছে।
-
নবীনগর থানার ওসি আব্দুর রাজ্জাককে ডিএসবি শাখায় পুলিশ পরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে।
এ ছাড়া পদায়নের তালিকায় রয়েছেন—
-
নাসিরনগর থানার ওসি খাইরুল আলম, যাকে আশুগঞ্জ থানার ওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
-
নাসিরনগর থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব পেয়েছেন পুলিশ লাইন্সে সংযুক্ত থাকা মুহাম্মদ আজাহারুল ইসলাম।
-
সরাইল থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে বাঞ্ছারামপুর থানার বর্তমান ওসি মোরশেদুল আলম চৌধুরীকে।
-
নবীনগর থানার নতুন ওসি হিসেবে নিয়োগ পেয়েছেন আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) শাহীনূর ইসলাম।
-
বাঞ্ছারামপুর থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে নাসিরনগর থানার পরিদর্শক (তদন্ত) হাসান জামিল খানকে।
পুলিশ সুপার মো. এহতেশামুল হক জানিয়েছেন, জনস্বার্থ এবং প্রশাসনিক দায়িত্ব পালনের স্বার্থে এই রদবদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬