|
প্রিন্টের সময়কালঃ ২৪ অক্টোবর ২০২৬ ০৪:০৮ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৩ অক্টোবর ২০২৪ ০৩:৪৩ অপরাহ্ণ

কুমিল্লা সীমান্তে ৩ ভারতীয় আটক: বিয়ের নিমন্ত্রণে বাংলাদেশে আসা


কুমিল্লা সীমান্তে ৩ ভারতীয় আটক: বিয়ের নিমন্ত্রণে বাংলাদেশে আসা


ঢাকা প্রেস
স্টাফ রিপোর্টার (কুমিল্লা):-


 

কুমিল্লার বুড়িচং উপজেলার সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করার চেষ্টাকালে তিন ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
 

সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার বুধবার (২৩ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার সন্ধ্যায় সীমান্ত পিলার ২০৫৯/৮-এস হতে আনুমানিক ৪০০ গজ দক্ষিণ আশাবাড়ি এলাকা থেকে তাদের আটক করা হয়।
 

আটককৃতরা হলেন মো. নাসির (৩৩), চম্পা চিত্রকর (২৫) এবং মো. তামিম (৬)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, গত ১৯ সেপ্টেম্বর নাসিরের খালু মো. তোতা মিয়ার বাড়িতে খালাতো বোনের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে তারা বাংলাদেশে এসেছিল।
 

লে. কর্নেল জাবের আরও জানান, পাসপোর্টবিহীন অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের দায়ে আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ব্রাহ্মণপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬