ফতুল্লা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মাসুম গ্রেফতার
ঢাকা প্রেস
জিহাদ হোসেন,বিশেষ প্রতিনিধি ( নারায়ণগঞ্জ):-
নারায়ণগঞ্জের ফতুল্লা থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন মাসুমকে (৫৪) গ্রেফতার করেছে পুলিশ।
রোববার রাত সাড়ে ১১টার দিকে ফতুল্লার ইসদার বুড়ির দোকান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মোশারফ হোসেন মাসুম ফতুল্লা মডেল থানার পূর্ব ইসদাইরের মনসুর আহম্মেদের ছেলে ও শামীম ওসমানের ক্যাডার প্রয়াত মাহাতাব উদ্দিন লালের ছোট ভাই।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত ১১টার দিকে ফতুল্লার পূর্ব ইসদাইর বুড়ির দোকান এলাকায় অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
তিনি জানান, বৈষম্যবিরোধী আন্দোলনের হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬