|
প্রিন্টের সময়কালঃ ২৫ অক্টোবর ২০২৬ ০২:৩৫ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৫ মার্চ ২০২৫ ১১:১১ পূর্বাহ্ণ

জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদ এর পরিবারকে সেনাপ্রধান কতৃর্ক আর্থিক সহায়তা হস্তান্তর


জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদ এর পরিবারকে সেনাপ্রধান কতৃর্ক আর্থিক সহায়তা হস্তান্তর


আরিফুজ্জামান (সাগর),বিশেষ প্রতিনিধি:-


ঢাকা ২৪ মার্চ ২০২৫ (সোমবার): আজ সেনাবাহিনী প্রধান জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদ এর পিতার নিকট আর্থিক সহায়তা প্রদান করেন।


 



উল্লেখ্য যে, গত ১৬ জুলাই ২০২৪ তারিখে রংপুরে আন্দোলন চলাকালীন নিরস্ত্র অবস্থায় পুলিশের গুলিতে শহীদ হন আবু সাঈদ। মাতৃভূমির জন্য তাঁর নিঃস্বার্থ আত্মত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে।
 

গত ১০ ডিসেম্বর ২০২৪ তারিখে শহীদ আবু সাঈদের পিতা হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে তাঁকে জরুরি ভিত্তিতে সেনাবাহিনীর হেলিকপ্টারের মাধ্যমে রংপুর থেকে সিএমএইচ, ঢাকা'তে আনা হয় এবং উন্নত চিকিৎসার মাধ্যমে তিনি সুস্থ হয়ে ওঠেন। পরবর্তীতে, গত ২৩ মার্চ ২০২৫ তারিখে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত ব্যক্তিদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে সেনাবাহিনী প্রধানের আমন্ত্রণে তিনি উপস্থিত ছিলেন।
 


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬