|
প্রিন্টের সময়কালঃ ২৫ জুলাই ২০২৬ ০২:০৮ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৫ জানুয়ারি ২০২৫ ১২:২৫ অপরাহ্ণ

চাঁপাইনবাবগঞ্জে বারোঘরিয়ায় বিএনপির কর্মী সম্মেলন


চাঁপাইনবাবগঞ্জে বারোঘরিয়ায় বিএনপির কর্মী সম্মেলন


ঢাকা প্রেস
মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:-

 


বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা বারোঘরিয়া ইউনিয়ন শাখার দ্বি-বার্ষিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া।

প্রধান বক্তা ছিলেন- জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ রফিকুল ইসলাম।

দলটির বারঘরিয়া ইউনিয়ন শাখার সিনিয়র যুগ্ন আহবায়ক মাইনুল ইসলাম (পলাশ) এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- সদর উপজেলার আহ্বায়ক আমিনুল ইসলাম, সদস্য সচিব জহিরুল হক বিশ্বাস (বুলু)।

বক্তারা আওয়ামী সরকারের বিভিন্ন ফ্যাসিবাদী কর্মকান্ডের তীব্র সমালোচনা করেন এবং দলের সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬