মুরাদনগর উপজেলার ১৪ নং নবী পুর পূর্ব ইউনিয়নের ৯ নং ওয়ার্ড এলাকাবাসীর পাশে থাকার অঙ্গীকার শফিকুল ইসলামের
নিউজ ডেস্ক-ঢাকা প্রেস:
কুমিল্লার মুরাদনগর উপজেলার ১৪ নং নবীপুর পূর্ব ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বাসিন্দাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন মো. শফিকুল ইসলাম।
তিনি বলেন, এলাকার সার্বিক উন্নয়ন, জনসেবামূলক কার্যক্রম জোরদার এবং সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থেকে কাজ করতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ। স্থানীয়দের কল্যাণে শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো খাতে উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণের কথাও জানান তিনি।
মো. শফিকুল ইসলাম আরও বলেন, জনগণের আস্থা ও সহযোগিতা নিয়ে একটি সুন্দর ও সমৃদ্ধ ওয়ার্ড গড়ে তোলাই তার লক্ষ্য।
এলাকাবাসীও তার এমন উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন এবং ভবিষ্যতে উন্নয়নমূলক কর্মকাণ্ডে তাকে সক্রিয় ভূমিকা রাখতে আহ্বান জানিয়েছেন।
আসছে পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ১৪ নং নবী পুর পূর্ব ইউনিয়ন ৯ নং ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণ ও বিশ্বের সকল মুসলিম জাতিকে কে ঢাকা প্রেসের মাধ্যমে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে মো: শফিকুল ইসলাম বলেন “ঈদ আনন্দ ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আসে। আমার প্রান প্রিয় বাখরনগর ৯ নং ওয়ার্ডের প্রতিটি ঘরে ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক—সবার জন্য রইল আন্তরিক শুভেচ্ছা, ঈদ মোবারক।”
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬