|
প্রিন্টের সময়কালঃ ২৪ অক্টোবর ২০২৬ ০৮:৪২ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৪ জুলাই ২০২৪ ০৪:২৭ অপরাহ্ণ

সরকারকে আন্দোলনকারী শিক্ষার্থীদের ২৪ ঘণ্টার আলটিমেটাম


সরকারকে আন্দোলনকারী শিক্ষার্থীদের ২৪ ঘণ্টার আলটিমেটাম


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা সরকারের কাছে কোটা সংস্কারের দাবি পেশ করে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন। রবিবার বঙ্গভবনে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি জমা দিয়ে তারা এ দাবি জানান।

স্মারকলিপিতে যা বলা হয়েছে:

সরকারি চাকরিতে সব গ্রেডে সব ধরণের অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে শুধুমাত্র অনগ্রসরদের জন্য ৫% কোটা রাখা।

সংবিধান অনুসারে সংসদে আইন প্রণয়ন।

আগামী ২৪ ঘণ্টার মধ্যে জাতীয় সংসদে অধিবেশন ডাকা।

আন্দোলনকারীদের বক্তব্য:

"আমরা বলেছি কোটা বাতিল করে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবেন।"

"আমরা সরকার থেকে এখনও আশ্বাস পাচ্ছি না।"

"আমরা আশা করি মহামান্য রাষ্ট্রপতি আইন প্রণয়ন করতে জরুরি পদক্ষেপ নেবেন।"

"আজকে আমাদের থামানো যায়নি। আমরা চাচ্ছি না কঠোর কর্মসূচিতে যেতে।"

"২৪ ঘণ্টা বাড়ানো হলো মামলা তুলে নিতে। না হলে আমরা কঠোর কর্মসূচি নিয়ে সবাইকে জবাবদিহি করতে বাধ্য করবো।"


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬