|
প্রিন্টের সময়কালঃ ২৪ অক্টোবর ২০২৬ ০৬:২৪ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৪ জুলাই ২০২৪ ১১:৫০ অপরাহ্ণ

জুলাইয়ের প্রথম ১৩ দিনে ৯৭ কোটি ৮৬ লাখ ডলার রেমিট্যান্স এসেছে


জুলাইয়ের প্রথম ১৩ দিনে ৯৭ কোটি ৮৬ লাখ ডলার রেমিট্যান্স এসেছে


ঢাকা প্রেস নিউজ


চলতি জুলাই মাসের প্রথম ১৩ দিনে বৈধ পথে ৯৭ কোটি ৮৬ লাখ ৫০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। এটি দেশীয় মুদ্রায় ১১ হাজার ৫৪৮ কোটি টাকার সমান (প্রতি ডলার ১১৮ টাকা হিসেবে)। রোববার (১৪ জুলাই) কেন্দ্রীয় ব্যাংকের এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

 

রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৩ কোটি ৬৭ লাখ ডলার। বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে এসেছে ৫ কোটি ৪ লাখ ৭০ হাজার মার্কিন ডলার। বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৭৮ কোটি ৯০ লাখ ডলার। বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৫ লাখ ৪০ হাজার মার্কিন ডলার।
 

উল্লেখযোগ্যভাবে, বিডিবিএল, রাকাব, কমিউনিটি ব্যাংক, সিটিজেন্স ব্যাংক, পদ্মা ব্যাংক ও আইসিবি ইসলামী ব্যাংকে এই সময়কালে কোন রেমিট্যান্স আসেনি।
 

সদ্য বিদায়ী অর্থবছরের জুন মাসে দেশে এসেছিল ২৫৪ কোটি ১৬ লাখ ৫০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। এর আগে মে মাসে এসেছিল ২২৫ কোটি ৩৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার। ২০২০-২১ অর্থবছরে দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল ২ হাজার ৪৭৭ কোটি ডলার।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬