মাদারগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত
মোঃ আলমগীর হোসাইন,জেলা প্রতিনিধি জামালপুর:-
জামালপুরের মাদারগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৫ পালিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা প্রশাসন আয়োজিত পরিষদ (যমুনা) সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার নাদির শাহ সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা শায়লা নাজনিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ হাবিবুর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুস্মিতা দত্ত, সমাজসেবা অফিসার তৌফিকুল ইসলাম খালেক,তথ্যসেবা কর্মকর্তা দিপা খাতুন, মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বারী, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচীর স্বপ্নসারথি দলের কিশোরী সরস্বতী রানী প্রমূখ।
এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,এনজিও প্রতিনিধিবৃন্দ, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬