|
প্রিন্টের সময়কালঃ ২৪ অক্টোবর ২০২৬ ০৬:২৬ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৫ নভেম্বর ২০২৪ ০১:১৪ অপরাহ্ণ

ফের সড়ক অবরোধে ব্যাটারিচালিত রিকশাচালকরা


ফের সড়ক অবরোধে ব্যাটারিচালিত রিকশাচালকরা


ঢাকা প্রেস নিউজ
 

রাজধানীতে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের প্রতিবাদে টানা সড়ক অবরোধ করে চলেছেন রিকশাচালকরা। এর ধারাবাহিকতায় আজ (মঙ্গলবার, ২৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টার পর থেকে আগারগাঁও এলাকায় সড়ক অবরোধ করেন তারা, ফলে ওই সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে।


ট্রাফিক-মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) তানিয়া জানান, অবরোধের কারণে যান চলাচল ব্যাহত হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে মিরপুর ১০ নম্বর থেকে যানবাহন ঘুরিয়ে দেওয়া হচ্ছে। অবরোধ মোকাবিলা এবং যান চলাচল সচল রাখতে পুলিশ কাজ করছে।


সোমবার (২৪ নভেম্বর) ব্যাটারিচালিত রিকশা বন্ধের হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের চেম্বার আদালতে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। একই সঙ্গে রিকশাচালকরা নিজেদের দাবি নিয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সঙ্গে বৈঠক করেছেন।


গত ১৯ নভেম্বর হাইকোর্টের বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি মাহমুদুর রাজীর বেঞ্চ ঢাকা মেট্রোপলিটন এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেন। পরদিন থেকেই বিভিন্ন এলাকায় বিক্ষোভ শুরু করেন চালকেরা।


বিক্ষোভকারী রিকশাচালকরা জানান, হাইকোর্টের নির্দেশ মানতে তারা রাজি নন। তাদের দাবি, অটোরিকশা চলাচলের অনুমতি না দেওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে। তারা নির্দেশ প্রত্যাহারের দাবিতে অনড় রয়েছেন।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬