|
প্রিন্টের সময়কালঃ ০৯ সেপ্টেম্বর ২০২৬ ০২:৩৯ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৬ জুলাই ২০২৪ ১২:৩৯ অপরাহ্ণ

আগামী ১৫ আগস্ট ভারতে মুক্তি পাবে চঞ্চল চৌধুরী অভিনীত পদাতিক


আগামী ১৫ আগস্ট ভারতে মুক্তি পাবে চঞ্চল চৌধুরী  অভিনীত পদাতিক


প্রথমবার ভারতীয় পরিচালক সৃজিত মুখার্জির পরিচালনায় অভিনয় করেছেন বাংলাদেশের অভিনেতা চঞ্চল চৌধুরী। ‘পদাতিক’ সিনেমায় ভারতের প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক মৃণাল সেনের চরিত্রে অভিনয় করেছেন তিনি। সিনেমাটির মুক্তির তারিখ চূড়ান্ত হয়েছে। আগামী ১৫ আগস্ট ভারতে মুক্তি পাবে পদাতিক। বুধবার (৩ জুলাই) সিনেমাটি মুক্তির ঘোষণা দিয়েছেন পরিচালক সৃজিত মুখার্জি। ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে এই ঘোষণা দেন তিনি।

 

বিষয়টি নিয়ে বেশ উচ্ছ্বসিত চঞ্চল চৌধুরী। গণমাধ্যমকে তিনি বলেন, ‘অনেক অপেক্ষার পর পদাতিক আসছে। দর্শকদের মতো আমিও অপেক্ষায় ছিলাম। এবার প্রেক্ষাগৃহে সবাই দেখতে পারবেন।’ এই অভিনেতা আরও বলেন, ‘মৃণাল সেনের মতো বিখ্যাত মানুষের চরিত্রে অভিনয় করা আমার জন্য বড় বিষয়। পদাতিক সিনেমায় অভিনয় করার পুরো কৃতিত্ব পরিচালকের। তিনি যেভাবে চেয়েছেন, সেভাবেই অভিনয় করেছি।’


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬