|
প্রিন্টের সময়কালঃ ২৪ অক্টোবর ২০২৬ ১১:০০ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৯ নভেম্বর ২০২৪ ০৬:৪৭ অপরাহ্ণ

যুবলীগ নেতার হোটেলে মিলল ঝুলন্ত মরদেহ


যুবলীগ নেতার হোটেলে মিলল ঝুলন্ত মরদেহ


ঢাকা প্রেস
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:-

 

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর এলাকায় যুবলীগ নেতার মালিকানাধীন একটি আবাসিক হোটেল থেকে তপন ঘোষ (৪৫) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
 

মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আখাউড়া থানার ওসি (তদন্ত) ছবির উদ্দিন।
 

তপন ঘোষ মুন্সিগঞ্জের শ্রীনগর থানার কবুতর খোলা গ্রামের দুলাল চন্দ্র ঘোষের ছেলে।
 

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, আখাউড়া দক্ষিণ ইউনিয়ন যুবলীগ সভাপতি মো. ইদন মিয়ার মালিকানাধীন সীমান্ত আবাসিক হোটেলে ১৭ নভেম্বর একটি কক্ষ ভাড়া নেন তপন। মঙ্গলবার রাতের কোনো একসময় তিনি হোটেলের সিলিং ফ্যানে রশি দিয়ে আত্মহত্যা করেন বলে ধারণা করা হচ্ছে। সকালে কোনো সাড়াশব্দ না পেয়ে হোটেল ম্যানেজার জানালা দিয়ে উঁকি দিলে ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে পুলিশে খবর দিলে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়।
 

এ বিষয়ে আখাউড়া থানার ওসি (তদন্ত) ছবির উদ্দিন বলেন, "মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রাথমিক তদন্তের জন্য হোটেল ম্যানেজারকে থানায় আনা হয়েছে।"


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬