দারাজে নিয়োগ বিজ্ঞপ্তি
জনবল নেবে অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ লিমিটেড। প্রতিষ্ঠানটি ডেলিভারি ম্যান পদে মোট ২০০ জনকে নিয়োগ দেবে। প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আগামী ১৯ জুন পর্যন্ত আবেদন করতে পারবেন।
পদের নাম: ডেলিভারি ম্যান
পদের সংখ্যা: ২০০
যোগ্যতা: অবশ্যই জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন থাকতে হবে।
বয়স: সর্বনিম্ন ১৮ বছর
কর্মস্থল: ঢাকা (দক্ষিণখান, মোহাম্মদপুর, জিগাতলা ও পুরান ঢাকা)
বেতন ও সুযোগ-সুবিধা: ৮৫০০ টাকা। হাজিরা বোনাস ২৬০০ টাকা। পার্সেলপ্রতি কমিশন, উৎসব ভাতা, জ্বালানি খরচ দৈনিক ১০০ টাকা (মোটরসাইকেলের জন্য প্রযোজ্য)। এ ছাড়া দুর্ঘটনাজনিত চিকিৎসা–সুবিধা ও জীবনবীমা সুবিধা আছে।
কাজের ধরন: সাইকেল বা মোটরসাইকেলের মাধ্যমে গ্রাহকের ঠিকানায় পণ্য ডেলিভারি এবং পণ্যের মূল্য সংগ্রহ করতে হবে। নিজেকে হোম ডেলিভারির জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে। গ্রাহকের তথ্য, বিক্রয় তথ্য, অন্যান্য অনুমোদন রিপোর্ট অফিসে সময়মত প্রদান পাঠানো। বিভিন্ন ইস্যু সুপারভাইজারকে রিপোর্ট করা। নির্দিষ্ট ঠিকানা থেকে পণ্য সংগ্রহ করে অফিসে নিয়ে আসা।
আবেদনের প্রক্রিয়া: প্রার্থীরা বিডি জবসের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের সময়সীমা: প্রার্থীরা আগামী ১৯ জুন, ২০২৪ ইং তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬