|
প্রিন্টের সময়কালঃ ২৫ অক্টোবর ২০২৬ ০১:৪৮ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৬ অক্টোবর ২০২৪ ০৫:২০ অপরাহ্ণ

কুমিল্লা-সিলেট মহাসড়কের আতঙ্ক: কুখ্যাত ডাকাত রয়েল গ্রেপ্তার


কুমিল্লা-সিলেট মহাসড়কের আতঙ্ক: কুখ্যাত ডাকাত রয়েল গ্রেপ্তার


ঢাকা প্রেস নিউজ

 

কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে দীর্ঘদিন ধরে চলা ডাকাতি, ছিনতাই ও অন্যান্য অপরাধের সঙ্গে জড়িত কুখ্যাত ডাকাত রয়েলকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মোট ৯টি মামলা রয়েছে, যার মধ্যে ডাকাতি, ছিনতাই, দস্যুতা এবং অস্ত্র রাখার মামলাও রয়েছে।

 

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন। তিনি জানিয়েছেন, রয়েলকে গতকাল ২৫ অক্টোবর (শুক্রবার) তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে চারটি ওয়ারেন্টসহ মোট নয়টি মামলা রয়েছে।

 

পুলিশ সূত্রে জানা যায়, রয়েল কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়নের মাধবপুর মিয়া বাড়ির ছাওয়াল মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে এই অঞ্চলে ডাকাতি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত ছিলেন।

 

বিস্তারিত আসছে............ 


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬