|
প্রিন্টের সময়কালঃ ২৪ অক্টোবর ২০২৬ ০৭:১২ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ৩০ মে ২০২৪ ১০:৩৩ পূর্বাহ্ণ

কুড়িগ্রামে ৭ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার


কুড়িগ্রামে ৭ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার


আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

 

 

কুড়িগ্রাম জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি চৌকস টিম গত ২৭ মে ২০২৪ তারিখ সময় সন্ধ্যা আনুমানিক ৭.০০ ঘটিকায় রাজারহাট থানাধীন সিঙ্গারডাবরী নামক স্থানে রাজারহাট হতে তিস্তাগামী রাস্তা থেকে একটি অটোরিক্সায় মাদক পরিবহনের সময় ফুলবাড়ী থানার তালুক শিমুলবাড়ী গ্রামের  দুইজন মাদক কারবারি মোঃ নয়ন মিয়া (২১) ও মোঃ মানিক মিয়া (৩৬) দ্বয়কে ০৭ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করে। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত অটোরিক্সা জব্দ করা হয়। 

 

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারিদ্বয়ের বিরুদ্ধে কুড়িগ্রামের রাজারহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি। 

 

কুড়িগ্রাম জেলায় সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে মাদক নির্মূলে ও সম্মানিত নাগরিকদের টেকসই নিরাপত্তার নিমিত্তে সদা জাগ্রত কুড়িগ্রাম জেলা পুলিশ।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬