মুন্সীগঞ্জে ছুরিকাঘাতে যুবক নিহত, একজন গ্রেপ্তার
ঢাকা প্রেস
মিরকাদিম উপজেলা (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:-
মুন্সীগঞ্জের মিরকাদিম উপজেলার কালিন্দীপাড়া এলাকায় ছুরিকাঘাতে শুভ ব্যাপারী (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। এই ঘটনায় পুলিশ ফয়সাল (২৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে কালিন্দীপাড়া এলাকা থেকে ফয়সালকে গ্রেপ্তার করা হয়। নিহত শুভ মিরকাদিমের কালিন্দীপাড়া এলাকার মুকুল ব্যাপারীর ছেলে।
শুভর বাবা মুকুল ব্যাপারী জানান, শনিবার রাতে শুভ বাড়িতেই ছিল। স্থানীয় নাজমুল নামে একজনকে কয়েকজন আটকে রাখার খবর পেয়ে শুভ রামগোপালপুর চিশতী বাড়ির সামনে যায়। সেখানে ফয়সাল তাকে পেটে ছুরিকাঘাত করে। পরে তাকে উদ্ধার করে প্রথমে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে সোমবার রাত দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মুকুল ব্যাপারী আরও জানান, শুভ কাপড়ের ব্যবসা করত এবং কারও সঙ্গে কোনো শত্রুতা ছিল না। এই হত্যাকাণ্ডের কারণ এখনও অস্পষ্ট। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চান।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জিজ্ঞাসাবাদের জন্য ফয়সালকে গ্রেপ্তার করেছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬