|
প্রিন্টের সময়কালঃ ২৪ অক্টোবর ২০২৬ ০৮:৪২ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৯ জুন ২০২৫ ০১:০৭ অপরাহ্ণ

হজ শেষে দেশে ফিরেছেন প্রায় ৫৯ হাজার বাংলাদেশি, মৃতের সংখ্যা বেড়ে ৪১


হজ শেষে দেশে ফিরেছেন প্রায় ৫৯ হাজার বাংলাদেশি, মৃতের সংখ্যা বেড়ে ৪১


ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

সৌদি আরবে পবিত্র হজ পালন শেষে এখন পর্যন্ত দেশে ফিরেছেন ৫৮ হাজার ৯০৬ জন বাংলাদেশি হাজি। শনিবার (২৮ জুন) পর্যন্ত এই সংখ্যা রেকর্ড হয়েছে। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৫ হাজার ৭ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৫৩ হাজার ৮৯৯ জন হাজি।
 

হজযাত্রী পরিবহনে তিনটি এয়ারলাইনস সেবা দিয়েছে—বিমান বাংলাদেশ এয়ারলাইনস, সৌদি এয়ারলাইনস ও ফ্লাইনাস এয়ারলাইনস। এদের মধ্যে:

  • বিমান বাংলাদেশ এয়ারলাইনস ফিরিয়ে এনেছে ২৬ হাজার ৭৭ জন,

  • সৌদি এয়ারলাইনস ফিরিয়েছে ২৪ হাজার ৫৩ জন এবং

  • ফ্লাইনাস এয়ারলাইনস পরিবহন করেছে ৮ হাজার ৭৭৬ জন হাজিকে।

এ পর্যন্ত মোট ১৫৫টি ফিরতি হজ ফ্লাইট পরিচালিত হয়েছে, যার মধ্যে:

  • বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালনা করেছে ৬৯টি,

  • সৌদি এয়ারলাইনস ৬৩টি এবং

  • ফ্লাইনাস পরিচালনা করেছে ২৩টি ফ্লাইট।
     

হজ পালন করতে গিয়ে সৌদি আরবে এখন পর্যন্ত মোট ৪১ জন বাংলাদেশি মারা গেছেন। মৃতদের মধ্যে ৩০ জন পুরুষ ও ১১ জন নারী। হজ অফিসের বুলেটিন সূত্রে এ তথ্য জানা গেছে।
 

প্রসঙ্গত, চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১৫৭ জন মুসল্লি হজে অংশ নেন। যাত্রা শুরু হয় ২৯ এপ্রিল এবং শেষ ফ্লাইটটি সৌদি আরবের উদ্দেশ্যে ছেড়ে যায় ৩১ মে। হজ অনুষ্ঠিত হয় ৫ জুন। ফিরতি হজ ফ্লাইট চলবে ১০ জুলাই পর্যন্ত।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬