কুড়িগ্রামে রাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেফতার
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
কুড়িগ্রামে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মো: তাওহীদুল ইসলাম দুর্জয় (২৮), কে গ্রেফতার করেছে কুড়িগ্রাম সদর থানা পুলিশ।
শুক্রবার (১৮ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ। এর আগে গতকাল বৃহস্পতিবার তাকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত দুর্জয় সদরের যাত্রাপুর ইউনিয়নের কালির আলগা গ্রামের মোতালেব আলীর ছেলে।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডিবি মোঃ বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, পতিত ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের সময়ে ছাত্র জনতার ওপর হামলাকারী, এবং বিভিন্ন সময়ে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনাকারী নিষিদ্ধ সংগঠন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ সভাপতিকে গ্রেফতার করেছে কুড়িগ্রাম সদর থানা পুলিশ। আমাদের নিয়মিত অভিযান চলমান রয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬