|
প্রিন্টের সময়কালঃ ২৪ অক্টোবর ২০২৬ ০৫:৩৫ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৯ জুন ২০২৫ ০৬:০০ অপরাহ্ণ

ঢাকায় তিন বছরের জন্য জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনের সিদ্ধান্ত


ঢাকায় তিন বছরের জন্য জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনের সিদ্ধান্ত


অনলাইন ডেস্ক:-

 

ঢাকায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় চালুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। প্রাথমিকভাবে তিন বছরের জন্য এই কার্যালয় চালু হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
 

রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি বলেন, “জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার ভলকার টুর্কের সাম্প্রতিক বাংলাদেশ সফরের পর থেকে বিষয়টি নিয়ে আলোচনা চলছিল। অবশেষে এ বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।”
 

তিনি আরও জানান, “আজ উপদেষ্টা পরিষদের বৈঠকে সমঝোতা স্মারক (এমওইউ) নীতিগতভাবে অনুমোদন দেওয়া হয়েছে। কয়েকজন উপদেষ্টা মিলে এটি পর্যালোচনা করে চূড়ান্ত রূপে হাইকমিশনারের কাছে পাঠানো হবে।”
 

আইন উপদেষ্টা আশা প্রকাশ করেন, খুব শিগগিরই সমঝোতা স্মারক সাক্ষরিত হবে। এতে করে ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে।
 

তিনি বলেন, “প্রাথমিকভাবে কার্যালয়টি তিন বছরের জন্য চালু থাকবে। পরবর্তী সময়ে উভয় পক্ষের সম্মতিতে এর কার্যকাল নবায়নের সুযোগ থাকবে।”


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬