স্বামীর মরদেহ রেখে পালালেন স্ত্রী
ঢাকা প্রেস,গোপালগঞ্জ প্রতিনিধি:-
গোপালগঞ্জ সদর উপজেলার কাজুলিয়া এলাকা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত যুবকের নাম শুকুর শেখ (৩০)। সোমবার সন্ধ্যায় সামিউল মেম্বারের বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মঙ্গলবার (৭ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন।
শুকুর শেখ রায়পাশা এলাকার বাসিন্দা নাছির শেখের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুকুর শেখ তার স্ত্রীসহ দীর্ঘদিন ধরে ওই বাড়িতে ভাড়া থাকতেন। পাশাপাশি একটি কক্ষে শুকুরের শ্যালিকা ও ভায়রাভাইও ভাড়া থাকতেন। তবে ঘটনার পর থেকে তারা সবাই নিখোঁজ রয়েছেন।
ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ গোপালগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
তিনি আরও বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, ঘটনার পর থেকে শুকুর শেখের স্ত্রী, শ্যালিকা ও ভায়রাভাই পলাতক রয়েছেন। তাদের সন্ধানে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। মৃত্যুর রহস্য উদ্ঘাটনে কাজ চলছে।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬