|
প্রিন্টের সময়কালঃ ২৪ অক্টোবর ২০২৬ ১০:৪৯ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৮ জুন ২০২৫ ০৮:৩৮ অপরাহ্ণ

করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ৭ জন


করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ৭ জন


ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-


 

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। শনিবার (২৮ জুন) সকাল ৮টা পর্যন্ত সময়ের হিসাবে এই তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এতে বলা হয়, চলতি বছরে এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২২ জনে।
 

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগে একজন করে মোট দুইজনের মৃত্যু হয়েছে। মৃত্যুবরণকারীদের একজনের বয়স ৩১ থেকে ৪০ বছর এবং অন্যজনের বয়স ৭১ থেকে ৮০ বছর।
 

একই সময়ে ১৮১টি নমুনা পরীক্ষায় নতুন করে ৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে ঢাকায় ৪ জন, চট্টগ্রামে ২ জন এবং ময়মনসিংহে ১ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে ২০২৫ সালের শুরু থেকে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৫৩৫ জনের দেহে।
 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চলতি বছরের শুরু থেকে ২৮ জুন পর্যন্ত করোনায় মারা যাওয়া ২২ জনের মধ্যে ১২ জন নারী এবং ১০ জন পুরুষ। সর্বশেষ ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩ দশমিক ৮৭ শতাংশ এবং চলতি বছরের মৃত্যুহার ১ দশমিক ৪৪ শতাংশ।
 

স্বাস্থ্য অধিদপ্তরের সামগ্রিক হিসাবে, ২০২০ সালের ৮ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ২০ লাখ ৫২ হাজার ৮০ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। আর মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫২১ জনের।
 

এদিকে সমকালের সিলেট ব্যুরো জানিয়েছে, সিলেটের বিশেষায়িত শহীদ শামসুদ্দিন হাসপাতালে এক করোনা রোগী মারা গেছেন। বর্তমানে ওই হাসপাতালে তিনজন রোগী চিকিৎসাধীন রয়েছেন, যাদের মধ্যে দুজন আইসিইউতে আছেন।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬