|
প্রিন্টের সময়কালঃ ২৪ অক্টোবর ২০২৬ ১০:১৩ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ০২:৪১ অপরাহ্ণ

শিল্প মন্ত্রণালয়ের নতুন সচিব ওবায়দুর রহমান


শিল্প মন্ত্রণালয়ের নতুন সচিব ওবায়দুর রহমান


ঢাকা প্রেস নিউজ

 

শিল্প মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ওবায়দুর রহমান।
 

রোববার তাকে সচিব পদে পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপন জারি করা হয়।
 

ওবায়দুর রহমান এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ (এপিডি) অনুবিভাগের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।
 

এর আগে, ২০ ফেব্রুয়ারি শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।
 

জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, জুলাই গণঅভ্যুত্থানের বিপক্ষে অবস্থান নেওয়ার কারণে তাকে এই শাস্তি দেওয়া হয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬