চট্টগ্রামে তেলবাহী জাহাজে ভয়াবহ বিস্ফোরণ
ঢাকা প্রেস
বিশেষ প্রভিনিধি (চট্টগ্রাম):-
চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী নদীর ডলফিন জেটিতে সোমবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে বাংলার জ্যোতি নামে একটি তেলবাহী জাহাজে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর জাহাজটিতে আগুন ধরে যায় এবং আশেপাশে বিপুল পরিমাণ কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে।
ইস্টার্ন রিফাইনারির জেটিতে খালাসরত অবস্থায় এ বিস্ফোরণের ঘটনা ঘটলে আশেপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণে হতাহতের খবর এখনও নিশ্চিত করা যায়নি। তবে জাহাজে থাকা সকলেই নিরাপদে নেমে গেছেন বলে ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের ডিজিএম (ইন্সপেকশান অ্যান্ড সেইফটি) এ কে এম নঈমুল্লাহ জানিয়েছেন।
আগুন নিয়ন্ত্রণে আনতে কোস্টগার্ড, নৌবাহিনী, ফায়ার সার্ভিস এবং ইস্টার্ন রিফাইনারির নিজস্ব ফায়ার ফাইটিং টিম যৌথভাবে কাজ করছে। তবে আগুন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬