|
প্রিন্টের সময়কালঃ ২৪ অক্টোবর ২০২৬ ০৮:৪১ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৯ অক্টোবর ২০২৩ ০৩:১৬ অপরাহ্ণ

আগামী ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ


আগামী ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ


আগামী ২৮ অক্টোবর মহাসমাবেশের ডাক দিয়েছে বিএনপি। গতকাল বুধবার (১৮ অক্টোবর) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘোষণা দেন।

মির্জা ফখরুল বলেন, ‘আগামী ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ করব। এই মহাসমাবেশ থেকে আমাদের মহাযাত্রা শুরু হবে। তার পর থেকে এই সরকারের পতন না হওয়া পর্যন্ত আমরা থামব না। অনেক বাধা আসবে, এসব বাধা অতিক্রম করে আমাদের এগিয়ে যেতে হবে।’

এর আগে দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে কোরআন তিলাওয়াতের মাধ্যমে সমাবেশ শুরু হয়। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক মো. আবদুস সালামের সভাপতিত্বে এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব মো. আমিনুল হক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সদস্যসচিব লিটন মাহমুদের পরিচালনায় অন্য নেতারা উপস্থিত ছিলেন।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬