গাজীপুরে শেখ হাসিনা-কাদেরসহ ৮৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা
ঢাকা প্রেস
গাজীপুর প্রতিনিধি:-
গাজীপুরে এক ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারীকে হত্যার অভিযোগে শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ৮৫ জনের নামে হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলায় আওয়ামী লীগের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দলের নেতাদেরও নাম উল্লেখ করা হয়েছে।
গাজীপুরের বড়বাড়ী এলাকায় একটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রংপুরের এক ব্যক্তি নিহত হন। নিহত ব্যক্তির পিতা তার ছেলের হত্যার বিচার চেয়ে মামলা দায়ের করেন। মামলায় শেখ হাসিনাসহ আওয়ামী লীগের শীর্ষ নেতারা, স্থানীয় আওয়ামী লীগ নেতারা এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের নাম উল্লেখ করা হয়েছে।
মামলায় মারাত্মক অস্ত্রশস্ত্রসহ মারপিট করে গুরুতর জখম করা ও গুলি করে খুন এবং এ কাজে হুকুম দেওয়ার অভিযোগ আনা হয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬