|
প্রিন্টের সময়কালঃ ২৪ অক্টোবর ২০২৬ ০৭:১৩ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০১ ডিসেম্বর ২০২৪ ০৪:১১ অপরাহ্ণ

মাগুরায় মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত


মাগুরায় মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত


ঢাকা প্রেস,মাগুরা প্রতিনিধি:-

 

মাগুরা সদর উপজেলার আঠারখাদা গ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে তার বাবা নিহত হয়েছেন। রোববার (১ ডিসেম্বর) সকালে এই হত্যাকাণ্ড ঘটে।
 

নিহতের নাম সুরমান শেখ (৭৫), তিনি ওই এলাকার বাসিন্দা। তার মরদেহ মাগুরা সদর হাসপাতালের অস্থায়ী মর্গে রাখা হয়েছে।
 

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, সুরমান শেখের ছোট ছেলে মফিজুর শেখ (৩৫) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। নেশার জন্য তিনি নানা সময় তার বাবাকে নির্যাতন করতেন। গত কয়েক দিন আগে বাবা ও ছেলের মধ্যে হাতাহাতি হয়, যখন মফিজুর তার বাবাকে নিজের নামে জমি লিখে দিতে বলেন। বাবা অস্বীকার করলে আজ সকালে, প্রায় সাড়ে ৯টার দিকে, মফিজুর একটি ধারালো ছুরি দিয়ে বাবার পেটে আঘাত করেন। পরে পরিবারের লোকজন সুরমানকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যান, যেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর মফিজুরকে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা।
 

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিরাজুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, মফিজুর দীর্ঘদিন ধরে নেশা করতেন এবং তার বাবা সুরমান শেখের কাছে নেশার টাকা দাবি করতেন, এমনকি মারধরও করতেন। অভিযুক্ত মফিজুরকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ঘটনায় সদর থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে, এবং মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬