|
প্রিন্টের সময়কালঃ ২৪ অক্টোবর ২০২৬ ০৫:৩৭ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৬ জুলাই ২০২৪ ০১:০৪ অপরাহ্ণ

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সড়ক অবরোধ রাজধানীর মেরুল বাড্ডায়


ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সড়ক অবরোধ রাজধানীর মেরুল বাড্ডায়


কোটা সংস্কারের দাবিতে করা আন্দোলনে হামলার ঘটনায় ও কোটা বাতিল চেয়ে সড়ক অবরোধ করেছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর মেরুল বাড্ডায় বিশ্ববিদ্যালয়ের সড়কের সামনে সড়ক অবরোধ শুরু করেন তারা। এদিকে অবরোধের ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

 

এ ছাড়া আন্দোলনকে কেন্দ্র করে মেরুল বাড্ডায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসীন গাজী জানান, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শিক্ষার্থীদের অনুরোধ করা হচ্ছে তারা যেন সড়ক অবরোধ ছেড়ে দেন।

 

এদিকে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ ও এক দফা দাবিতে দেশের সব বিশ্ববিদ্যালয়ে আজ মঙ্গলবার বিকেল ৩টায় বিক্ষোভ মিছিল করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। অন্যদিকে ছাত্রলীগও আজ পাল্টা কর্মসূচি পালন করবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে দুপুর দেড়টায় ছাত্রলীগের এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬