কাঁচা সবজি বাজারের সিন্ডিকেট ভাঙ্গতে কুড়িগ্রামে বিনা লাভের দোকান
ঢাকা প্রেস
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
কুড়িগ্রামে বিনা লাভের সবজি বিক্রি করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর শিক্ষার্থীরা। কাঁচা বাজারের উর্ধগতি থেকে কিছুটা স্বস্তি ফেরাতে জেলা প্রশাসকের সহযোগিতায় এমন আয়োজন করেছেন তারা।
কুড়িগ্রাম পৌর শহরের উপজেলা মুক্তিযুদ্ধা কমপ্লেক্সের সামনে সপ্তাহে চার দিন ( রবিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার ও শুক্রবার ) বিনা লাভের দোকান বসবে বলে জানিয়েছেন শিক্ষার্থী আব্দুস সালাম রনি।
এই সবজির দোকানে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ৬৩ টাকা, পটল ৪০ টাকা, বেগুন ৩৬ টাকা, কাঁচা মরিচ ১০০ টাকা, পেঁয়াজ ১১২ টাকা, প্রতিটি ডিম সাড়ে ১১ টাকা, লাউ প্রতিটি ৩৫ টাকা, ফুলকপি প্রতিটি ৫০ টাকা, পেঁপে প্রতি কেজি ৩৩ টাকা, ও মুলা ৩২ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। পাইকারি মূল্যে সবজি পেয়ে দারুণ আনন্দিত অনেকে।
কুড়িগ্রাম পৌর শহরের পিটিআই পাড়া এলাকার জসিম উদ্দিন বলেন, আজ এখান থেকে সবজি বাজার করলাম। বাজারের চেয়ে প্রতিটি জিনিসের দাম ৫-৭ টাকা করে কম। এখন বাজার করলে এখান থেকেই করবো।
আলমগীর হোসেন, আব্দুর রশিদ রনি ও ফয়সাল নামে শিক্ষার্থীরা জানান, শীতকালীন বিভিন্ন শাক সবজি বাজারে সরবরাহ হলেও দাম কিন্তু একনো বেশি আছে। তাই আমরা সরাসরি কৃষকের কাছ থেকে কিনে ওই দামে বিক্রি করছি যাতে সাধারণ মানুষজন কিছুটা স্বস্তি পায়।
কৃড়িগ্রামের জেলা প্রশাসক (ডিসি) নুসরাত সুলতানা জানান, বাজারে সবজির দাম ঊর্ধ্বগতি। উদাহরণ স্বরূপ আমরা বিনা লাভে সবজির দোকান চালু করেছি। তা দেখে যেন ব্যবসায়ীরা উদ্বুদ্ধ হয।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬