৩৬ বছর পর বিশ্বকাপে জয় স্কটল্যান্ডের
৩৬ বছর পর ফুটবল বিশ্বকাপে জয় পেল স্কটল্যান্ড। ২৮ বছর পর মূলপর্বে খেলার সুযোগ পেয়ে প্রথম ম্যাচেই জয় ছিনিয়ে নিল স্টিভ ক্লার্কের দল। হাইতিকে স্কটিশেরা হারাল ১-০ ব্যবধানে। যুক্তরাষ্ট্রের বোস্টন স্টেডিয়ামে রবিবার (১৪ জুন) মুখোমুখি হয় দুই দল।
ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলে কাঙ্ক্ষিত লিড ছিনিয়ে নেয় স্কটিশরা। এই ম্যাচে জয় পেলে টেবিলের শীর্ষস্থান দখল করবে দলটি।
ম্যাচের শুরু থেকেই হাইতির রক্ষণভাগকে চেপে ধরে স্কটল্যান্ডের ফরোয়ার্ডরা। ম্যাচের ২৮তম মিনিটে প্রথম সুবর্ণ সুযোগটি তৈরি করেছিলেন চে অ্যাডামস। তার নেওয়া দুর্দান্ত এক শট হাইতির গোলরক্ষক অসাধারণ দক্ষতায় রুখে দিলে সে যাত্রায় বেঁচে যায় হাইতি।
তবে হাইতিয়ান ডিফেন্ডাররা বিপদ পুরোপুরি মুক্ত করতে পারেননি। গোলরক্ষকের হাত থেকে ছিটকে আসা ফিরতি বলটি (রিবউন্ড) পেয়ে যান বক্সের ঠিক সামনে ওত পেতে থাকা জন ম্যাকগিন। কিছুটা দিক পরিবর্তন হওয়া বলে আলতো ছোঁয়ায় নিখুঁতভাবে জালের ঠিকানা খুঁজে নেন এই স্কটিশ তারকা।
গোলের পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে স্কটল্যান্ড। অন্যদিকে গোল শোধে মরিয়া হাইতি বেশ কয়েকবার কাউন্টার অ্যাটাকে যাওয়ার চেষ্টা করলেও স্কটিশ ডিফেন্স লাইনের কল্যাণে গোলমুখ খুলতে ব্যর্থ হয়।
শেষ বার ১৯৯৮ সালের বিশ্বকাপে গ্রুপ পর্বে একটি ম্যাচও জিততে পারেনি স্কটল্যান্ড। এর আগে বিশ্বকাপে চারটি ম্যাচ জেতা স্কটিশেরা তাদের পঞ্চম জয় তুলে নিল এ বার প্রথম ম্যাচেই। স্কটিশদের জয়ের নায়ক জন ম্যাকগিন। তবে দারুণ আশাবাদী হওয়ার মতো ফুটবল উপহার দিতে পারেননি তারা। বল দলের লড়াইয়ে পাল্লা দিয়েছে দু’দলই। মাঝ মাঠের দখল তুলনায় বেশি ছিল হাইতির। বেশি আক্রমণও করেছে লাতিন আমেরিকার দ্বীপ রাষ্ট্রটি। মূলত স্ট্রাইকারদের ব্যর্থতায় পয়েন্ট পেল না হাইতি।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬