কুড়িগ্রামে ফেন্সিডিলসহ মাদক কারবারি গ্রেফতার
ঢাকা প্রেস
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ২৫৭ বোতল মাদকদ্রব্য ফেনসিডিল ও স্কাইসহ আবুসামা (৪২) নামের এক মাদক কারবারিকে আটক করেছে ফুলবাড়ী থানা পুলিশ।
বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে ফুলবাড়ী থানার এসআই শাহানুর আলমের নেতৃত্বে ফুলবাড়ী থানার একটি বিশেষ দল মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে উপজেলার বড়ভিটা ইউনিয়নের পশ্চিম ধনিরাম গ্রামের আবু সামার বসতবাড়ি তল্লাশি করে ১৫৬ বোতল ফেনসিডিল ও ১০১ বোতল মাদকদ্রব্য ইস্কাপ উদ্ধার করে, একই সাথে আবু সামাকে আটক করে।
আবু সামা পশ্চিম ধনিরাম গ্রামের মোল্লার ছেলে।
এ বিষয়ে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মুনিরুল ইসলাম জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক ফুলবাড়ী থানা এলাকার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ করার লক্ষ্যে ফুলবাড়ী থানা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে আবু সামাকে বাড়ি তার থেকে মাদকদ্রব্য ফেন্সিডিল ও ইস্কাপ আটক করা হয়। আটক ওই মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬