|
প্রিন্টের সময়কালঃ ২৪ আগu ২০২৬ ০৩:৫৯ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৮ জুন ২০২৬ ০৬:৩৯ অপরাহ্ণ

পটিয়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন, ৫৬ হাজার শিশাকে ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য


পটিয়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন, ৫৬ হাজার শিশাকে ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য


আবদুল হাকিম রানা, দক্ষিণ চট্টগ্রাম:

 

চট্টগ্রামের পটিয়া উপজেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৮ জুন) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু তৈয়ব।
 

এ সময় উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. সাজ্জাদ ওসমান, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শারমিন আক্তার হিমু, মেডিকেল কর্মকর্তা (ডিজিজ কন্ট্রোল) ডা. আবু সুফিয়ান এবং মেডিকেল কর্মকর্তা ডা. সুব্রদেবসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তারা।
 

‘ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ান, শিশু মৃত্যুর ঝুঁকি কমান’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত ক্যাম্পেইন সম্পর্কে ডা. আবু তৈয়ব বলেন, পটিয়া উপজেলায় ৪১০টি কেন্দ্রের মাধ্যমে প্রায় ৫৬ হাজার শিশাকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
 

তিনি বলেন, ভিটামিন ‘এ’ ক্যাপসুল শুধু অপুষ্টিজনিত অন্ধত্ব প্রতিরোধই করে না, বরং শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, ডায়রিয়ার স্থায়িত্ব ও জটিলতা কমায় এবং শিশু মৃত্যুর ঝুঁকি হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
 

দিন শেষে তিনি জানান, ক্যাম্পেইনের প্রায় ৯৫ শতাংশ লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। যেসব শিশু বিভিন্ন কারণে ক্যাম্পেইনে অংশ নিতে পারেনি, তারা পরবর্তীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে বিনামূল্যে ভিটামিন ‘এ’ ক্যাপসুল গ্রহণ করতে পারবে বলে তিনি জানান।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬