ইপিজেড থানাধীন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটি গঠিত: আহ্বায়ক- সিহাব,সদস্যসচিব-মাহিম
হোসেন বাবলা-প্রেসবার্তা (চট্টগ্রাম):-
চট্টগ্রাম মহানগরের আওতাধীন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইপিজেড থানা শাখার ৪৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়েছে। গতকাল রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সংবাদ পাঠিয়েছে নব গঠিত কমিটির আহ্বায়ক মোঃ সিহাব উদ্দিন।
উক্ত কমিটি আগামী ৬ মাসের জন্য অন্তবর্তীকালীন দায়িত্ব পালন করবে বলে ঘোষণাপত্রে উল্লেখ করেন। ঘোষিত কমিটিতে আহ্বায়ক - মুহাম্মদ সিহাব উদ্দিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক রবিউল হাসান, মুরাদ হোসেন, মোঃ আকিব,
সদস্য সচিব - মাহিম মুনতাসীর আলিফ, সিনিয়র যুগ্ম সদ্স্য সচিব মোঃ গোফরান বিন ইব্রাহিম, যুগ্ম সদস্য সচিব তানজিদ আলম, হাসনাইন রাব্বি, সাবরিনা সুলতানা, মোঃ সাজেদুল হক, মোঃ মুন্না, খালিদ মাহমুদ ইমন সহ মোট ৪৮ সদস্য বিশিষ্ট কমিটি আগামী ৬ মাসের জন্য দায়িত্ব পালন করবেন। ঘোষিত কমিটির সদস্যরা এলাকার অধিকার বঞ্চিত গণ মানুষের বিভিন্ন দাবি ও অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬