|
প্রিন্টের সময়কালঃ ২৫ অক্টোবর ২০২৬ ১২:৩০ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২০ ফেব্রুয়ারি ২০২৫ ১২:১৪ অপরাহ্ণ

আড়াইহাজারের ডালিম চেয়ারম্যান গ্রেফতার


আড়াইহাজারের ডালিম চেয়ারম্যান গ্রেফতার


জিহাদ হোসেন,বিশেষ প্রতিনিধি:-

 

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফাইজুল ইসলাম ডালিমকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার রাতে ফতুল্লার দক্ষিণ সস্তাপুর এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়েছে।
 

২০২২ অনুষ্ঠিত ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীকে হারিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন ফাইজুল হক ডালিম। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ২ বারের চেয়ারম্যান সাইফুল ইসলাম স্বপন।
 

ডিবির অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, রাতে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। তিনি বর্তমানে ডিবি হেফাজতে রয়েছেন। এখনো তাকে কোন মামলায় গ্রেফতার দেখানো হয়নি।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬