|
প্রিন্টের সময়কালঃ ২৪ অক্টোবর ২০২৬ ১২:২৯ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১১ ডিসেম্বর ২০২৪ ০৩:৩৩ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় তিনটি গাড়ির সংঘর্ষে শিশুসহ নিহত ৩


ব্রাহ্মণবাড়িয়ায় তিনটি গাড়ির সংঘর্ষে শিশুসহ নিহত ৩


ঢাকা প্রেস,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:-

 

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ডাম্প ট্রাক, পিকআপ এবং মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে এক বৃদ্ধা ও ১১ মাস বয়সী এক শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ জন আহত হয়েছেন।
 

এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বুধবার (১১ ডিসেম্বর) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের বীরপাশা এলাকায়।
 

নিহতরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার দাঁতমন্ডল গ্রামের মৃত লতু মিয়ার স্ত্রী ফজিলাতুন্নেছা (৭৫), একই উপজেলার হরিপুর গ্রামের লোকমান মিয়ার ছেলে পাভেল মিয়া (৩০), এবং হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার রামপুর গ্রামের মানিক মিয়ার মেয়ে ১১ মাস বয়সী রাইছা।
 

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারগুব তৌহিদ জানান, কুমিল্লাগামী একটি ডাম্প ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এরপর দ্রুত গতিতে আসা সিলেটগামী একটি পিকআপ সংঘর্ষকবলিত ডাম্প ট্রাককে ধাক্কা দেয়। এতে তিনজন নিহত ও পাঁচজন আহত হন। আহতদের স্থানীয়রা সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।
 

ওসি আরও জানান, দুর্ঘটনা কবলিত ডাম্প ট্রাক, পিকআপ এবং মাইক্রোবাসকে থানায় নিয়ে যাওয়া হয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬