প্রথম প্রহরেই সকল শহীদদের স্মরণে এবং তাদের ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে শ্রদ্ধা জানাতে: নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রেস ক্লাব
ঢাকা প্রেস
জিহাদ হোসেন,বিশেষ প্রতিনিধি ( নারায়ণগঞ্জ):-
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে প্রথম প্রহরেই সকল শহীদদের স্মরণে এবং তাদের ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে শ্রদ্ধা জানাতে ফুল দিয়ে বরণ করেন প্রেস ক্লাবের সদস্যরা।

এ সময় উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের উপদেষ্টা সিদ্দিকুর রহমান উজ্জ্বল ও হাছান ইমাম সম্রাট, সভাপতি নাবিলা শারমিন, সাধারণ সম্পাদক জিহাদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সানি হোসেন, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন মন্ডল, দফতর সম্পাদক ইব্রাহীম হোসেন, প্রচার সম্পাদক ফারুক দেওয়ান, কোষাধ্যক্ষ সাথী আক্তার, ফাহমিদা এ্যামি, সহকারী দফতর সম্পাদক মোঃ সুমন আহম্মেদ, সদস্য সচিব শেখ কাউছার, মোঃ জুয়েল আহমেদ, রুহুল আমিন খান হামিম, মোঃ হাছান, মোঃ সাগর আহমেদ, আলী আকবর, মোঃ ইয়াকুবসহ অন্যান্য সদস্যবৃন্দ। এ সময় শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬