নাটোরের গুরুদাসপুরে বজ্রপাতে গৃহবধুর মৃত্যু
মোঃ সুরুজ আলী (নাটোর প্রতিনিধি):-
ঢাকা প্রেসঃ
নাটোরের গুরুদাসপুর উপজেলার পৌর এলাকায় বজ্রপাতে আবেরা বগেম (৪০) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর ২টার দিকে তার মৃত্যু হয়। নিহত আবেরা বেগম গুরুদাসপুর পৌরশহরের আনন্দ নগর মহল্লার সাদ্দাদ হোসেনের স্ত্রী ও দুই সন্তানের জননী।
এলাকাবাসী ও নিহতের স্বজনরা জানান, দুপুর ২টার দিকে আকাশে মেঘ দেখে নিহত আবেরা বেগম বাড়ির পাশে ডোবা থেকে হাঁস ফিরিয়ে আনতে যান। এসময় বৃষ্টি শুরু হলে তিনি একটি আম গাছের নিচে আশ্রয় নেয় এই সময় বিকট শব্দে একটি বজ্রপাত পরলে তিনি সেখানেই লুটিয়ে পরেন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত্যু ঘোষনা করেন।
গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক চৈতি মুন্সি বলেন,দুপুরে ওই গৃহবধুকে তার স্বজনরা চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসেন। এর আগেই তার মৃত্যু হয়। তার শরীরে বজ্রপাতের কোন লক্ষন পাওয়া না গেলেও ধারনা করা হচ্ছে বজ্রপাতের শব্দে হৃৎযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যু বরণ করেছেন।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬