|
প্রিন্টের সময়কালঃ ২৪ অক্টোবর ২০২৬ ০৬:২৫ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৩ ডিসেম্বর ২০২৫ ১০:৩৫ পূর্বাহ্ণ

কেরানীগঞ্জে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৪ ইউনিট


কেরানীগঞ্জে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৪ ইউনিট


ঢাকার কেরানীগঞ্জের বাবুবাজারে শনিবার ভোরে একটি বহুতল ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট কাজ করছে।

 

ফায়ার সার্ভিস জানিয়েছে, ভোর ৫টা ৩৭ মিনিটে আগুন লাগার খবর পেয়েছে তারা। ৫টা ৪৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস কর্মীরা। ভবনের ৪২ জনকে উদ্ধার করে বিভিন্ন সিঁড়ি দিয়ে নিরাপদে নামিয়ে আনা হয়েছে।

 

শনিবার (১৩ ডিসেম্বর) সকালে প্রেস ব্রিফিং করেন ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মো. তাজুল ইসলাম চৌধুরী।

 

তিনি বলেন, ভবনের বেজমেন্ট থেকে আগুনের সুত্রপাত। যেখানে জুটের গোডাউন রয়েছে। ভবনের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। এখনো যারা ভেতরে আটকা রয়েছেন তাদেরও উদ্ধার করা হচ্ছে।

 

তাজুল ইসলাম বলেন, ‘ধোঁয়ার কারণে কাজ করতে বেগ পেতে হচ্ছে। ভবনের বেজমেন্টে থাকা গোডাউনের প্রতিটা সাটার ভেঙে কাজ করতে হচ্ছে।’

 

তিনি আরও বলেন, ‘আমরা আগুন একটা জায়গায় রাখতে পেরেছি, যেন অন্য ভবনে না ছড়িয়ে পড়ে। এখন পর্যন্ত ৪২ জনকে উদ্ধার করেছি।’


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬