|
প্রিন্টের সময়কালঃ ২৪ অক্টোবর ২০২৬ ১২:৫৮ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৯ ডিসেম্বর ২০২৪ ০৭:২৪ অপরাহ্ণ

বিএসএফ ধরে নিয়ে যাওয়া কিশোরকে ফেরত দিয়েছে


বিএসএফ ধরে নিয়ে যাওয়া কিশোরকে ফেরত দিয়েছে


ঢাকা প্রেস,পঞ্চগড় প্রতিনিধি:-

 

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) পঞ্চগড় সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়া এক বাংলাদেশি কিশোর, আবু রায়হান ওরফে ওয়াসিম হাসান (১৭), কে ফেরত দিয়েছে।
 

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের সেনপাড়া সীমান্তের ৭৪৬ নম্বর মেইন পিলার এলাকায় বিজিবি ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে কিশোরকে বিজিবির হাতে তুলে দেয় বিএসএফ।
 

আবু রায়হান ইসলাম অমরখানা ইউনিয়নের সেনপাড়া গ্রামের বাসিন্দা এবং স্থানীয় কৃষক রেজাউল করিমের ছেলে। তিনি দিনাজপুর জেলার একটি হাফেজি মাদ্রাসার ছাত্র।
 

এর আগে, বুধবার বিকেলে পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের টোকাপাড়া সীমান্তের ৭৪৬ নম্বর মেইন পিলার এলাকা থেকে বিএসএফ কিশোরকে ধরে নিয়ে যায়। এই ঘটনার পর নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের টোকাপাড়া বিওপির সদস্যরা বিএসএফের সঙ্গে যোগাযোগ করে এবং কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান জানায়। বৈঠক শেষে, বৃহস্পতিবার সকালে, বিএসএফ কিশোর ওয়াসিমকে বিজিবির কাছে ফেরত দেয়।
 

নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের টোকাপাড়া বিওপির কমান্ডার শফিকুল ইসলাম জানান, পতাকা বৈঠকের মাধ্যমে কিশোরকে ফেরত দেওয়ার পর তাকে পঞ্চগড় সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
 

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পারভেজ বলেন, দুপুরে বিজিবি কিশোরকে থানায় নিয়ে আসে এবং বিজিবির পক্ষ থেকে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬