|
প্রিন্টের সময়কালঃ ২৪ অক্টোবর ২০২৬ ০৭:১১ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৮ সেপ্টেম্বর ২০২৪ ১১:৪৬ পূর্বাহ্ণ

কুমিল্লায় নৃশংস হত্যাকাণ্ড: কাটা হাত নিয়ে হেঁটে যাওয়া যুবকের ভয়াবহ ভিডিও ভাইরাল


কুমিল্লায় নৃশংস হত্যাকাণ্ড: কাটা হাত নিয়ে হেঁটে যাওয়া যুবকের ভয়াবহ ভিডিও ভাইরাল


ঢাকা প্রেস
কুমিল্লা প্রতিনিধিঃ-


দাউদকান্দিতে রঙ মিস্ত্রি মো. মহিউদ্দিনকে কুপিয়ে হত্যা, হাত কেটে নিয়ে যাওয়া

কুমিল্লার দাউদকান্দিতে নৃশংস এক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার গৌরীপুর ইউনিয়নের ওলানপাড়া গ্রামে মো. মহিউদ্দিন (৩০) নামে এক রঙ মিস্ত্রিকে কুপিয়ে হত্যা করা হয় এবং তার ডান হাত কেটে নিয়ে যাওয়া হয়।

 

এই ঘটনার একটি ভয়াবহ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, এক যুবক এক হাতে চাপাতি এবং অন্য হাতে মহিউদ্দিনের কাটা হাত নিয়ে হেঁটে যাচ্ছে। এই ১১ সেকেন্ডের ভিডিও দর্শকদের মনে চরম আতঙ্ক সৃষ্টি করেছে।
 

পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়, মহিউদ্দিন এলাকায় পুলিশের সোর্স হিসেবে পরিচিত ছিলেন। মাদক সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে বিস্তারিত তদন্তের পরই সঠিক কারণ জানা যাবে।

 

দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল্লাহ প্রধান জানান, নিহত মহিউদ্দিনের বিরুদ্ধে ছয়টি মামলা ছিল। হত্যাকাণ্ডের পর কাটা হাত নিয়ে হাঁটা যুবকসহ আরও দুই-একজনের নাম জানতে পেরেছি। তাদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

 

এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে। স্থানীয়রা নিরাপত্তা বাহিনীর প্রতি দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

 

পুলিশ এই ঘটনার বিস্তারিত তদন্ত করছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬