|
প্রিন্টের সময়কালঃ ২৪ অক্টোবর ২০২৬ ০৩:২৪ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৪ মার্চ ২০২৬ ০২:২০ অপরাহ্ণ

১৫ মার্চ জাতীয় পরিষদের প্রতিনিধি নির্বাচন করবে উত্তর কোরিয়া


১৫ মার্চ জাতীয় পরিষদের প্রতিনিধি নির্বাচন করবে উত্তর কোরিয়া


ঢাকা, ৪ মার্চ, ২০২৬ (বাসস) :  উত্তর কোরিয়া তাদের ক্ষমতাসীন দলের সম্প্রতি অনুষ্ঠিত এক বিশাল সম্মেলনের পর চলতি মাসের ১৫ তারিখে জাতীয় পরিষদের প্রতিনিধি নির্বাচন করার ঘোষণা দিয়েছে।  বুধবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

 

নেতা কিম জং উনকে প্রেসিডেন্ট হিসেবে মনোনীত করা হবে কিনা সেদিকেই সবার নজর। দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠাতা ও কিমের প্রয়াত দাদা কিম ইল সুং-এর জন্য সংরক্ষিত শীর্ষ রাষ্ট্রীয় পদ এটি।

 

সংসদীয় স্থায়ী কমিটির সিদ্ধান্তের উদ্ধৃতি দিয়ে পিয়ংইয়ংয়ের সরকারি কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানিয়েছে, রাবার-স্ট্যাম্প সুপ্রিম পিপলস অ্যাসেম্বলি (এসপিএ) -এর প্রতিনিধিদের নির্বাচন ১৫ মার্চ অনুষ্ঠিত হবে।

 

উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টি প্রতি পাঁচ বছর অন্তর এই শীর্ষ সম্মেলন বা কংগ্রেস আয়োজন করে। যা কূটনীতি থেকে শুরু করে যুদ্ধ পরিকল্পনা পর্যন্ত সবকিছুর ওপর রাষ্ট্রীয় প্রচেষ্টা পরিচালনা করে।

 

নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর এসপিএ এটিকে সংবিধানে অন্তর্ভুক্ত করবে বলে আশা করা হচ্ছে।

 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী এপ্রিলে চীনে পরিকল্পিত সফরের সময় কিমের সাথে বৈঠক করতে চাইবেন কিনা তা নিয়ে জল্পনা-কল্পনা তুঙ্গে ওঠার মধ্যেই এই ঘোষণা এলো।

 

২৫ ফেব্রুয়ারি শীর্ষ সম্মেলন শেষ হওয়ার পর কিম বলেন, পিয়ংইয়ংয়ের পারমাণবিক অবস্থান মেনে নিলে তার দেশ যুক্তরাষ্ট্রের সাথে ‘একত্রে বসতে’ পারে।

 

মার্কিন যুক্তরাষ্ট্র কয়েক দশক ধরে উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি বাতিল করার প্রচেষ্টা চালিয়ে আসছে, কিন্তু শীর্ষ সম্মেলন, নিষেধাজ্ঞা এবং কূটনৈতিক চাপের তেমন কোন প্রভাব দেশটির ওপর পড়েনি।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬