|
প্রিন্টের সময়কালঃ ২৪ অক্টোবর ২০২৬ ০৭:৪৯ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ৩০ জানুয়ারি ২০২৫ ০২:৪৯ অপরাহ্ণ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী বাসস্ট্যান্ডে দাড়িয়ে থাকা বাসে অগ্নিকাণ্ড


কুড়িগ্রামের ভূরুঙ্গামারী বাসস্ট্যান্ডে দাড়িয়ে থাকা বাসে অগ্নিকাণ্ড


ঢাকা প্রেস
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-


 

কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার কেন্দ্রীয় বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে লাগা এ আগুনে বাসের প্রায় সবকটি আসন পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাৎক্ষণিকভাবে আগুন নিভিয়েছেন।
 

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে আহসান এন্টারপ্রাইজ এর একটি বাস ভূরুঙ্গামারী বাস স্ট্যান্ডে তাদের সিটের খুটি ভেংঙে যাওয়ায় মিস্ত্রি দীয়ে ঝালায়ের কাজ করতেছিলো। এক পর্যায় দুপুর পৌনে ১২টার দিকে হঠাৎ দাঁড়িয়ে থাকা বাসটিতে আগুন লাগে। দ্রুত আশপাশে থাকা লোকজন সেখানে ছুটে যান। তাদের কাছ থেকে খবর পেয়ে নাগেশ্বরী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করেন। তবে ততক্ষণে আগুনে বাসের বেশির ভাগ আসনই পুড়ে ছাই হয়ে যায়।
 

আহসান এন্টারপ্রাইজ এর ভূরুঙ্গামারী বাস কাউন্টারের ম্যানেজার নুর আলম জানান, বাসটির সিটের খুটি ভেঙে গেছে। সেটা মিস্ত্রি দিয়ে ঝালাই (ওয়েলিং) করছে। সেই ঝালাইয়ের আগুনের ফুলকি হয়তো বাসের সীটে পড়েছে। সেটা আসতে আসতে আগুনে রুপান্তরিত হয়ে বাসে আগুন লাগছে। এতে বাসটির সব কয়টা সীট পুড়ে গেছে।
 

নাগেশ্বরী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে আমাদের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বাসের কন্ট্রাকটরসহ অন্য মিস্ত্রি ওয়েললীং এর কাজ করতে ছিল এ সময় সিটে আগুন লাগে। এতে ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে। আর ২০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।
 

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আল হেলাল মাহমুদ জানান, ধারণা করা হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণে এই অগ্নিকাণ্ডের দূর্ঘটনা ঘটেছে।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬