চট্টগ্রামের বন্দরটিলায় মুরাদ ডান্স ও সাংস্কৃতিক চর্চা একাডেমীর আনুষ্ঠানিক উদ্বোধন....
বিনোদন ডেস্ক:
নগরীর বন্দরটিলায় মুরাদ ডান্স ও সাংস্কৃতিক চর্চা - বিনোদন একাডেমীর আনুষ্ঠানিক ভাবে গত ৭ ফেব্রুয়ারি, শুক্রবার সন্ধ্যায় উদ্বোধন করা হয়েছে।

একাডেমীর সম্মানিত পরিচালক ও বিশিষ্ট মানবাধিকার সংগঠক,ইউটিভার মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক মোঃ বেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম রেজা, প্রচার সম্পাদক মোঃ শাহিন , আলোচনায় অংশ নেন এবং উদ্বোধক অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় ক্রীড়া সংগঠক ও সাংবাদিক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা, বিশিষ্ট মানবাধিকার সংগঠক ও বিনোদন একাডেমীর উপদেষ্টা মোঃ খাইরুল আলম।
আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন একাডেমীর প্রধান পরিচালক মোঃ মুরাদ হোসেন এবং মিলাদ মাহফিল পরিচালনা করেছেন মোঃ খাইরুল আলম প্রমুখ।
উপস্থিত সবাই উক্ত বিনোদন চর্চা কেন্দ্রের জন্য সার্বিক সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬