গোপালগঞ্জে এনসিপির ওপর হামলার প্রতিবাদে সাতক্ষীরা জামায়াতের বিক্ষাভ সমাবেশ
আবু জাফর সাতক্ষীরা প্রতিনিধিঃ-
গোপালগঞ্জে এনসিপির ওপর হামলার প্রতিবাদে সাতক্ষীরা জামায়াতের উদ্যোগে বিক্ষাভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহষ্পতিবার (১৭ জুলাই) বিকাল ৫টায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে এই বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এসময় বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরাসদস্য ও সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল ও জেলা সেক্রেটারী মাওলানা আজিজুর রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত বিক্ষোভে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী শিবিরেন সাবেক জেলা সভাপতি ওমর ফারুক, কর্মপরিষদ সদস্য এড আব্দুস সুবহান, জেলা অফিস সেক্রেটারী মাওলানা রুহুল আমিন, শহর ছাত্রশিবিরে সভাপতি আল মামুন, শহর জামায়াতের আমীর জাহিদুল ইসলাম, সদর আমীর মাওলানা মোশারফ হোসেন, শহর সেক্রেটারী খোরশেদ আলম, সদর সেক্রেটারী হাবিবুর রহমান প্রমুখ।
মিছিলের পূর্ব সমাবেশে সভাপতিত্বে বক্তব্যে রাখেন জেলা আমীর উপাধ্যক্ষক শহিদুল ইসলাম মুকুল তিনি বলেন,, ‘সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপর্যুপরি ব্যর্থতার কারণেই গোপালগঞ্জ রক্তাক্ত হয়েছে।
এ সময় বক্তারা বলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সন্ত্রাসীদের গ্রেফতার না করায় পতিতরা এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটানোর দুঃসাহস দেখিয়েছে। অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানাচ্ছি।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬