ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৮ কিলোমিটার দীর্ঘ যানজট
ঢাকা প্রেস,টাঙ্গাইল প্রতিনিধি:-
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের টাঙ্গাইলের পৌলি থেকে যমুনা সেতু পর্যন্ত ১৮ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজট দেখা দিয়েছে। ঘন কুয়াশার কারণে যানবাহনগুলোর গতি কমে আসায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
বুধবার (১৯ ডিসেম্বর) রাতে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আনালিয়া বাড়ি এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের পর থেকে এই যানজট শুরু হয় বলে জানা গেছে।
এলেঙ্গা হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. নান্নু খান জানিয়েছেন, রাত ১০টার দিকে সংঘর্ষের পর সড়কের দুই পাশে বেশ কয়েকটি গাড়ি আটকা পড়ে। দুর্ঘটনার পর তীব্র শীতে চালক ও যাত্রীদের ভোগান্তি বেড়ে যায়। সংঘর্ষে জড়িত ট্রাক দুটি সরিয়ে নেওয়ার পরও ঘন কুয়াশার কারণে যানবাহন স্বাভাবিক গতিতে চলতে পারছে না। সড়কের কোথাও কোথাও গাড়িগুলো থেমে থেমে চলছে, আবার কোথাও ধীরগতিতে চলছে।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬