|
প্রিন্টের সময়কালঃ ২৫ মে ২০২৬ ০৬:৫১ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৪ মে ২০২৬ ০৩:৩৪ অপরাহ্ণ

সাদুল্লাপুরে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত


সাদুল্লাপুরে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত


সিরাজুল ইসলাম রতন, গাইবান্ধা প্রতিনিধি:


গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কাওছার মো: নজরুল ইসলাম লেবু মাওলানা।

এ সময় সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুধীজন এবং বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় সাদুল্লাপুর উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ, চুরি-ডাকাতি প্রতিরোধ এবং জননিরাপত্তা জোরদারকরণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬