কল্যাণপুরের মিজান টাওয়ারে ফ্ল্যাটে বোমা সদৃশ বস্তুর সন্ধান : পুলিশের অভিযান
রাজধানীর কল্যাণপুরের মিজান টাওয়ারে একটি ফ্ল্যাটে বোমা সদৃশ বস্তুর সন্ধান পেয়েছে পুলিশ। ওই ফ্ল্যাটে পুলিশ অভিযান পরিচালনা করছে।
বুধবার (৩১ জুলাই) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মাসুক মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, কল্যাণপুরের মিজান টাওয়ারে একটি ফ্ল্যাটে বোমা সদৃশ বস্তুর পাওয়ার একটি ম্যাসেজ আসে আমাদের কাছে। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে।
এ বিষয়ে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মিশুক চাকমা বলেন, কল্যাণপুরে একটি ফ্ল্যাটে বোমা সদৃশ বস্তুর সন্ধান পাওয়া গেছে। ঘটনাস্থলে সিটিটিসির একটি টিম যাচ্ছে।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬