|
প্রিন্টের সময়কালঃ ২৪ অক্টোবর ২০২৬ ০৭:৫৮ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৮ জুন ২০২৪ ০১:৫১ অপরাহ্ণ

টেকনাফে নাফ নদীতে বিজিবি সদস্যদের সাথে চোরাকারবারিদের গুলাগুলি, দুজন আহত


টেকনাফে নাফ নদীতে বিজিবি সদস্যদের সাথে চোরাকারবারিদের গুলাগুলি, দুজন আহত


মঈনুদ্দীন শাহীন, উখিয়া;

ঢাকা পধ্রেসঃ

টেকনাফের নাফ নদীতে চোরাকারবারিদের সাথে গুলাগুলির ঘটনায় বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) এর দুই সদস্য আহত হয়েছেন। ঘটনাটি মঙ্গলবার (৪ জুন) রাতে টেকনাফের নাজিরপাড়া এলাকা সংলগ্ন নাফ নদীতে ঘটে। সশস্ত্র চোরাকারীদের গুলিতে বিজিবি সদস্যরা আহত হন বলে জানিয়েছে বিজিবি। আহত বিজিবি সদস্যরা টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের সদস্য।

 

টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, নাজিরপাড়া বিওপির একটি চোরাচালান প্রতিরোধ টহল দল নিয়মিত টহলের অংশ হিসেবে নাফ নদীতে টহল চালাচ্ছিলেন।

হঠাৎ, টহল দল একটি নৌকার মুখোমুখি হয়। নৌকায় থাকা সশস্ত্র চোরাকারীরা বিজিবি টহল দলের উপর গুলি চালাতে থাকে।

আত্মরক্ষার জন্য বিজিবিও পাল্টা গুলি চালায়। এ সময় মিয়ানমারের সশস্ত্র চোরাকারবারি দলের গুলিতে বিজিবির দুই সদস্য গুরুতর আহত হন।

গুলি চালিয়ে চোরাকারীরা মিয়ানমার সীমান্তের ভেতরে পালিয়ে যায়।

আহত দুই বিজিবি সদস্যকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাদের চট্টগ্রাম পতেছেন।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬