বন্দরের সল্টগোলা রেল ক্রসিং এলাকায় সড়ক দুর্ঘটনায় শিক্ষক শাহানুর নিহত
হোসেন বাবলা-শোক সংবাদ:-
নগরীর পতেঙ্গা থানাধীন চড়িহালদা ধুমপাড়া এলাকার বাসিন্দা শিক্ষক মোঃ শাহনূর আজ সন্ধ্যায় সল্টগোলা এলাকায় লরির ধাক্কায় নিহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় যে,আজ সোমবার সন্ধ্যায় পতেঙ্গা থেকে পারিবারিক ও একান্ত ব্যক্তিগত কাজে শহরের উদ্দেশ্য রওনা কালে বন্দর গাভী একটি ট্রাঙ্ক লরির ধাক্কায় ঘটনাস্থলেই একজন যুবক নিহত হন।
নিহত যুবকের লাশ উদ্ধার করে পুলিশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয় বলে থানা সূত্রে জানিয়েছেন।
নিহত যুবক চড়িহালদা ধুমপাড়া নিবাসী মরহুম আহমেদুর রহমানের বাড়ির মরহুম সেকান্দর সওদাগরের পুত্র বলে নিশ্চিত হওয়া গেছে।
সে মোঃ শাহনূর সায়রা সিদ্দিক আইডিয়াল স্কুলের সাবেক শিক্ষ এবং বর্তমানে জালালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়েও সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে...!
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬